জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের ধানুয়া কামালপুর স্থলবন্দর দিয়ে দুইদিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি।
মহান মে দিবস উপলক্ষে শুক্রবার ও সরকারি ছুটির দিন শনিবার এই বন্দরে বন্ধ থাকবে সকল আমদানি- রপ্তানি।


জানা গেছে, জামালপুর জেলার উত্তরাঞ্চল সীমান্তবর্তী বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে অবস্থিত ধানুয়া কামালপুর স্থল বন্দর। এই বন্দর দিয়ে ৩৪টি পণ্য আমদানি হয়ে থাকে। পাশাপাশি বাংলাদেশ থেকে প্লাস্টিকসহ বিভিন্ন পণ্য রপ্তানি হয়ে থাকে। বিশেষ করে ভারত থেকে পাথর আমদানি হয় এখানে। পাথর আমদানির ফলে জামালপুর উত্তরাঞ্চলে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে বন্দরটি। বন্দর সচল থাকলে প্রতিদিন ৬ থেকে ৮ হাজার শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করে সংসার চালায়।

তবে বিভিন্ন জটিলতার কারণে বছরের বেশিরভাগ সময় বন্দরে আমদানি বন্ধ থাকে।
গত দুই মাস থেকে ফের সচল হয়েছে ধানুয়া কামালপুর স্থল বন্দরের কার্যক্রম। বর্তমানে সরকারি ছুটি ব্যতীত সব দিনই আমদানি রপ্তানি হচ্ছে।
ধানুয়া কামালপুর স্থল বন্দরের ইনচার্জ পার্থ ঘোষ জানান, মহান মে দিবস ও সরকারি ছুটি উপলক্ষে বকশীগঞ্জের ধানুয়া কামালপুর স্থল বন্দর দিয়ে সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।
তিনি আরও জানান, তবে রোববার থেকে যথারীতি বন্দরের কার্যক্রম চালু হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available