• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে শ্রাবণ ১৪৩৩ রাত ০৩:১১:২৯ (11-Aug-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

১ মে ২০২৬ বিকাল ০৪:৪৫:২৬

নারায়ণগঞ্জে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

‎নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ মোসা. খাদিজা আক্তার (২৮) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

১ মে শুক্রবার ভোর ৬টার দিকে বন্দর থানার ফরাজিকান্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আসামি মোসা. খাদিজা আক্তার বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার চিংগাখালী এলাকার বাসিন্দা। বর্তমানে ফতুল্লার মাসদাইর ঘোষবাগ জামালের গ্যারেজ এলাকায় বসবাস করত।

‎পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)-খ জোনের ওসি মো. সাজ্জাদ করিম খানের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এসময় এক নারী সাদা রঙের প্লাস্টিকের বস্তা নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে নারী কনস্টেবলের সহায়তায় তল্লাশি চালিয়ে বস্তার ভেতর থেকে ১২টি প্যাকেটে মোড়ানো মোট ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার মাদকের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।

বন্দর থানার পুলিশ পরিদর্শক (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, গ্রেফতার খাদিজা এলাকার চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে বন্দর ও ফতুল্লা থানায় ৮টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়ের করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সবশেষ মামলায় বিচারপতি খায়রুল হকের জামিন
সবশেষ মামলায় বিচারপতি খায়রুল হকের জামিন
১০ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩:৩৪




৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট
৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট
১০ আগস্ট ২০২৬ বিকাল ০৪:৩৬:৩২