• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:০০:১৫ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

দৌলতখানে ২৩ ব্যারেল অবৈধ জ্বালানি ও ভোজ্য তেল জব্দ

২৪ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৪৩:০০

দৌলতখানে ২৩ ব্যারেল অবৈধ জ্বালানি ও ভোজ্য তেল জব্দ

দৌলতখান (ভোলা) প্রতিনিধি: ভোলার দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ২৩ ব্যারেল জ্বালানি ও ভোজ্যতেল জব্দ করা হয়েছে।

২৩ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে পাতারখালসংলগ্ন স্লুইসগেট এলাকার কয়েকটি দোকানঘরে অভিযান চালিয়ে (পেট্রোল, ডিজেল, অকটেন ও সয়াবিন তেল) এসব চোরাই জ্বালানি ও ভোজ্যতেল জব্দ করা হয়।

পরে জব্দ তেল দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর উপস্থিতিতে উপজেলা ভূমি অফিসে নিয়ে রাখা হয়।

জব্দ এসব জ্বালানি ও ভোজ্যতেল ২৪ এপ্রিল শুক্রবার পরিমাপ করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সরকারনির্ধারিত মূল্যে স্থানীয় তেল ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হবে বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী বলেন, জব্দকৃত তেলের পরিমাপ করা হয়নি। পরিমাপ করে তেল বিক্রির চালান রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৯:২৩

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৪:১৯

যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৩২:৫২


ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২৩:০০





পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫:৫০