• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:২৬:৫১ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

পুরোপুরি বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

২৪ এপ্রিল ২০২৬ সকাল ১১:৫৪:৪২

পুরোপুরি বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দেশের অন্যতম কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিটের উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই কেন্দ্রের একমাত্র চালু থাকা ইউনিটেও যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পর ২৩ এপ্রিল বৃহস্পতিবার রাত থেকে ধাপে ধাপে উৎপাদন বন্ধ হয়ে যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাত ১০টার পর ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটের বয়লারে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর থেকেই উৎপাদন কার্যক্রম স্থবির হয়ে পড়ে এবং পরবর্তী সময়ে পুরো কেন্দ্র কার্যত শাটডাউন অবস্থায় চলে যায়।

এর আগে দীর্ঘদিন ধরেই কেন্দ্রটির একাধিক ইউনিট অচল ছিল। ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২ নম্বর ইউনিট ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে। এছাড়া ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৩ নম্বর ইউনিটও আগে থেকেই উৎপাদন বন্ধ অবস্থায় ছিল।

ফলে শেষ পর্যন্ত মাত্র একটি ইউনিটের ওপর নির্ভরশীল অবস্থায় চলছিল বিদ্যুৎ কেন্দ্রটি। সেই ইউনিটও বন্ধ হয়ে যাওয়ায় পুরো কেন্দ্রের উৎপাদন কার্যক্রম সম্পূর্ণভাবে থেমে গেছে।

বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ রয়েছে এবং মেরামত কাজ চলছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটি দেশের গুরুত্বপূর্ণ কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোর একটি। তবে দীর্ঘদিন ধরে ইউনিট অচল থাকা, রক্ষণাবেক্ষণ ঘাটতি এবং যান্ত্রিক সমস্যার কারণে কেন্দ্রটির উৎপাদন সক্ষমতা প্রায়ই ব্যাহত হচ্ছে। ফলে জাতীয় গ্রিডে সাময়িক চাপ সৃষ্টি হওয়ার ঝুঁকি তৈরি হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:২২


যুক্তরাষ্ট্রে কর্মী ভিসায় নতুন নিয়ম
যুক্তরাষ্ট্রে কর্মী ভিসায় নতুন নিয়ম
১১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৪৭:৪১