• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৪:৫৪:৫৫ (12-Jun-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে চাঁদাবাজি, গ্রেফতার ১

২২ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:০২:১৬

নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে চাঁদাবাজি, গ্রেফতার ১

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এবং সেই ঘটনার নগ্ন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে মো. রাকিব (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)।

২২ এপ্রিল বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১ সিপিসি-৩ কোম্পানির কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত। এর আগে সোমবার রাতে নোয়াখালীর রামগঞ্জ উপজেলার পূর্ব বাজারের পোস্ট অফিস সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রাকিব নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রামগঞ্জ ইউনিয়নের রাজেন্দ্রপুর বড় কান্দাজ বাড়ির জামাল উদ্দিনের ছেলে।

র‍্যাব জানায়, রাকিব ঢাকার কামরাঙ্গীরচরে একটি কারখানায় কর্মরত অবস্থায় এক গৃহবধূর সঙ্গে পরিচিত হয়। কাজের সুবাদে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে সে ওই নারীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে। পরবর্তীতে গোপনে ওই নারীর নগ্ন ভিডিও ধারণ করে এবং তা ব্যবহার করে ব্ল্যাকমেইল শুরু করে।

এক পর্যায়ে ভুক্তভোগীর প্রবাসী স্বামীর কাছে ভিডিও পাঠিয়ে বিষয়টি জানানো হয়। এরপর ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময়ে মোট ৩ লাখ ৪৭ হাজার টাকা আদায় করা হয় এবং আরও ২ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

র‍্যাব-১১ সিপিপি-৩ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত আরও বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নোয়াখালীর সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ঢাকার কামরাঙ্গীরচর থানায় মামলা দায়ের করলে র‍্যাব অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ঋণনির্ভর ও লুটপাটের বাজেট: জামায়াত
ঋণনির্ভর ও লুটপাটের বাজেট: জামায়াত
১২ জুন ২০২৬ বিকাল ০৪:০৭:১৮



বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু
বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু
১২ জুন ২০২৬ বিকাল ০৩:৪৩:৩৭




Follow Us