• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১১:৩৯:০১ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

নওগাঁয় ২ হাজার লিটার চোলাই মদসহ আটক ৩

২৪ জুলাই ২০২৩ দুপুর ১২:৩০:৫০

নওগাঁয় ২ হাজার লিটার চোলাই মদসহ আটক ৩

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় ২ হাজার ৫৩ লিটার চোলাই মদসহ তিন মাদক ব্যবসায়ী ও উৎপাদনকারীকে আটক করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। ২৩ জুলাই রোববার সাড়ে আটটায় উপজেলার বসলৈ ও কান্তাকিসমত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

২৪ জুলাই সোমবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ জানায় র‌্যাব।

আটকরা হলেন- উপজেলার বসকৈরে মৃত রতিয়া পাহান ছেলে শ্রী নীরেন পাহান (৪৮), কান্তাকিসমতের মৃত কৃষ্ণ পাহান ছেলে শ্রী বাবুল পাহান (৩৪) ও মৃত উকিল পাহান ছেলে অসীম পাহান (৩৪)।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীগণ দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য চোলাই মদ অবৈধভাবে নিজ বাড়িতে উৎপাদন এবং উৎপাদিত চোলাই মদ সংরক্ষণ করে জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারিদের নিকট খুচরা ও পাইকারী বিক্রি করে আসছিল।

গ্রেফতার আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পত্নীতলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০