• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৩০:৩৩ (14-Sep-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে পানির ট্যাংকে নেমে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

১৭ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:২০:৫৩

নারায়ণগঞ্জে পানির ট্যাংকে নেমে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন একটি বাড়ির পানির ট্যাংকির সেন্টারিং খুলতে গিয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

১৭ এপ্রিল শুক্রবার সকালে ফতুল্লার ভোলাইল গেইদ্দার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পানির ট্যাংকির সেন্টারিং খুলতে গিয়ে দেলোয়ার মৃধা (৩৫) ও রানা (১৯) ট্যাংকের ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা ভেতরেই অচেতন হয়ে পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে সোনা
আজ দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে সোনা
১৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২০:২৮



আমার টিমও আমাকে বর্জন করেছে: বাঁধন
আমার টিমও আমাকে বর্জন করেছে: বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫৭:৪৪


ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৭
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৭
১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫০:২৯

গোপালগঞ্জে নিজ বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে নিজ বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৪৪:০৯