• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৩:৫৪ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

হাসপাতাল চালুর দাবিতে রাঙ্গাবালীতে মানববন্ধন

১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:২১:০৬

হাসপাতাল চালুর দাবিতে রাঙ্গাবালীতে মানববন্ধন

রাঙ্গাবালী প্রতিনিধি: চিকিৎসাসেবা বঞ্চিত সাগর ও নদীবেষ্টিত দুর্গম দ্বীপ উপজেলা রাঙ্গাবালীতে স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

নির্মাণকাজ বন্ধ থাকা ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন এবং অবিলম্বে চিকিৎসা কার্যক্রম চালুর দাবি জানানো হয়।

‘চিকিৎসার অভাবে আর মৃত্যু নয়, চিকিৎসা মোদের মৌলিক অধিকার’ স্লোগানে সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।  

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

জেন্ডার সমতা ও জলবায়ু জোট বাংলাদেশের রাঙ্গাবালী কমিটি এ আয়োজন করেন। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, নদীবেষ্টিত এই উপজেলায় গুরুতর অসুস্থ রোগীদের নৌপথে অন্য উপজেলায় নিতে হয়। প্রতিকূল আবহাওয়া ও যোগাযোগ সংকটের কারণে প্রায়ই সময়মতো চিকিৎসা পাওয়া সম্ভব হয় না। এতে রোগীর অবস্থা জটিল হয়ে পড়ে। বিশেষ করে গর্ভবতী নারী, নবজাতক, শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন।

তারা আরও বলেন, বহু প্রত্যাশা নিয়ে ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণকাজ শুরু হলেও দীর্ঘদিন ধরে তা বন্ধ রয়েছে। ফলে উপজেলা ঘোষণার ১৪ বছর হলেও স্থানীয়রা কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রুত নির্মাণকাজ শেষ করে প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবল নিয়োগের দাবি জানান তারা।

আরও পড়ুন

মাদারীপু‌রে তাইজুল হত্যা ঘটনায় বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা সংবিধানস্বীকৃত মৌলিক অধিকার। রাঙ্গাবালীর প্রায় দুই লক্ষ মানুষের এ অধিকার নিশ্চিত করতে প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপের দাবি জানানো হয়।

দাবি বাস্তবায়ন না হলে আগামীতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও মানববন্ধন থেকে আল্টিমেটাম দেয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ট্রাফিক আইন লঙ্ঘন: ডিএমপির ২০৩০ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘন: ডিএমপির ২০৩০ মামলা
২৬ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪১:৫২




‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি
‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি
২৬ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১৮:৪২