• ঢাকা
  • |
  • বুধবার ৯ই বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৬:১৯:১২ (22-Apr-2026)
  • - ৩৩° সে:

সোনারগাঁওয়ে লাইসেন্সবিহীন হাসপাতালে অভিযান, ম্যানেজার গ্রেফতার

৯ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৫১:৩৬

সোনারগাঁওয়ে লাইসেন্সবিহীন হাসপাতালে অভিযান, ম্যানেজার গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে লাইসেন্সবিহীনভাবে পরিচালিত একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নানা অনিয়ম ও স্বাস্থ্যঝুঁকি সৃষ্টির দায়ে প্রতিষ্ঠানটির ম্যানেজারকে গ্রেফতার করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

৮ এপ্রিল বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার কলেজ রোড এলাকায় একেএস ডায়াগনস্টিক সেন্টার সোনারগাঁ নামের একটি প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম।

Ad
Ad

অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি কোনো বৈধ লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে আসছে। এছাড়া এক্স-রে মেশিন পরিচালনায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ক্ষতিকর রেডিয়েশনের ঝুঁকি তৈরি হচ্ছিল। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে রোগী সেবা প্রদানসহ একাধিক গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

Ad

এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে ম্যানেজার মনোয়ার হোসেনকে ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে তাৎক্ষণিকভাবে কারাগারে পাঠানো হয়।

অভিযান সম্পর্কে ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, জনগণের জীবন নিয়ে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের নামে অনিয়ম ও প্রতারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

এ সময় সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান দিগন্ত এবং বাংলাদেশ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কেরানীগঞ্জে বিদেশি রিভলবার ও গুলিসহ আটক ৩
কেরানীগঞ্জে বিদেশি রিভলবার ও গুলিসহ আটক ৩
২২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:০৮:৪০

পুলিশের ২৩ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
পুলিশের ২৩ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
২২ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৫১:০৩

সোনারগাঁয়ে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
সোনারগাঁয়ে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
২২ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৪০:২৪








Follow Us