• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:১০:১৬ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন চলছে

৮ এপ্রিল ২০২৬ সকাল ১১:৪৫:১১

নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন চলছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা এলাকায় মোবাইল কোর্টের অভিযানে ৩টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় জরিমানা আদায়সহ উৎস লাইন কিলিং করা হয়।

৭ এপ্রিল মঙ্গলবার জেলা প্রশাসনের এক প্রেস রিলিজে এ তথ্য নিশ্চিত করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্র মতে, পাগলার তালতলা এলাকায় আব্দুল হাফেজ নামে এক ব্যক্তির বাসায় অভিযান চালিয়ে ৮টি ডাবল বার্নারে অবৈধভাবে গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। পরে সংযোগটি বিচ্ছিন্ন করে উৎস লাইন কিলিং করা হয় এবং তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এছাড়া উত্তর ভূইগড় এলাকায় অবস্থিত বন্ধন স্টীল অ্যান্ড রি-রোলিং মিলস কারখানায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগের অস্তিত্ব পাওয়া যায়। পরবর্তীতে সংযোগ বিচ্ছিন্ন করে উৎস লাইন কিলিং করা হয়।

অন্যদিকে নিউ হাজীগঞ্জ এলাকার নূর এন্টারপ্রাইজে অবৈধ গ্যাস ব্যবহারের আলামত মিললেও সংযোগের উৎস শনাক্ত করা যায়নি। তবে সংলগ্ন একটি আবাসিক বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে উৎস পয়েন্ট কিলিং করা হয়।

অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাবাসসুম হাসান তানিশা। তিনি জানান, জনস্বার্থে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯


বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:০২

ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৫৩

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১