• ঢাকা
  • |
  • রবিবার ২২শে চৈত্র ১৪৩২ রাত ০৯:৪৯:৩৯ (05-Apr-2026)
  • - ৩৩° সে:

বকশীগঞ্জে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

৫ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৩৮:২০

বকশীগঞ্জে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তি নিয়ে দীর্ঘ দিনের বিরোধের জেরে জমি দখল করে উল্টো মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে মেরুরচর ইউনিয়নের নতুন পাড়া গ্রামে। এর আগে, গত ২৩ মার্চ সোমবার বিকেলে ভুট্টার গাছ কেটে জমি দখল করে বাড়ি নির্মাণ করেন সাহার আলী ও তার পরিবার।

Ad
Ad

জানা গেছে, বকশীগঞ্জ উপজেলার মেরুরচর নতুনপাড়া এলাকার আমিনুল ইসলাম এর মুরগির ফার্মের উত্তর পাশে তিন রাস্তার মোড়ে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের নাটক সাজায় সাহার আলী ও তার পরিবার।

Ad

স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমাসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাহার আলী গং এবং প্রতিপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। পরদিন সাহার আলি ও তার পরিবার ভুট্টার গাছ কেটে জমি দখল করে ওই জমিতে বাড়ি নির্মাণ করেন। জমি দখল করে উল্টো মামলা করেন মনিরুজ্জামান সোহেলের পরিবার ও কয়েকজনের নামে।

মনিরুজ্জামান সোহেল বলেন, যেদিন মারামারি হয় আমি ঘটনাস্থলেই ছিলাম না। ঘটনার দিন উপস্থিত না থেকেও মামলার প্রথম আসামি করা হয় আমাকে। তাই এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি আরও বলেন, ঘটনার দিন আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম। আমাকে করা হয়েছে মামলার প্রথম আসামি। এই মারামারির বিষয়ে আমি কিছুই জানি না।

তোফাজ্জল হক মাস্টার বলেন, কে বা কাহারা মারামারি করেছে, সেটা আমি জানি না। আমাকেও মামলার আসামি করা হয়েছে। আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক আমাকে বিভিন্ন ধরনের মামলা দিয়ে প্রতিনিয়ত হয়রানি করে যাচ্ছে সাহার আলী ও তার পরিবার। এর সুষ্ঠু তদন্ত করে বিচার চাই।

ভুক্তভোগীর অভিযোগ সাহার আলী ও তার পরিবার বিভিন্ন মানুষকে মামলা দিয়ে হয়রানি করে থাকে। মামলা দিয়ে জমি দখল করা এ যেন তাদের একটা পেশা। প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে মানুষকে ভয় দেখিয়ে জমি দখল করা ও নারী নির্যাতন মামলা দিয়ে প্রতিনিয়ত হয়রানি করে থাকে। আমরা এর সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার চাই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের
কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের
৫ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪০:৫০






Follow Us