• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:১৮:৫৭ (03-Apr-2026)
  • - ৩৩° সে:

নওগাঁয় ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪

৩ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৩৯:২৩

নওগাঁয় ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলায় সড়ক অবরোধ করে সংঘটিত ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত মালামাল ও ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

৩ এপ্রিল শুক্রবার দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

Ad
Ad

গ্রেফতাররা হলেন- গোলাম মোস্তফা শ্যামল (৫৫), মোস্তাক আহমেদ জাহিদুল (৪৬), আবু তাহের (৫৬) ও কামাল হোসেন (২৩)। তাদের বাড়ি নওগাঁর বিভিন্ন উপজেলায়।

Ad

পুলিশ জানায়, গত ৩১ মার্চ রাত ৮টার দিকে পোরশা থানার সরাইগাছী-খাট্টাপাড়া সড়কের ফকিরের মোড় এলাকায় ডাকাতরা রশি দিয়ে সড়ক অবরোধ করে। এ সময় মোটরসাইকেলে যাতায়াতকারী ছয়জনকে জিম্মি করে পাশের আমবাগানে নিয়ে হাত-পা বেঁধে রাখা হয়। পরে তাদের কাছ থেকে নগদ ৬০ হাজার টাকা, একটি স্মার্টফোন, তিনটি বাটন ফোন এবং ১২৫ সিসির দুটি মোটরসাইকেল লুট করে নেয় তারা।

ঘটনার পর ভুক্তভোগীরা থানায় মামলা করলে পুলিশ প্রযুক্তির সহায়তায় ১৪ ঘণ্টার মধ্যে ঘটনার রহস্য উদঘাটন করে এবং ২৪ ঘণ্টার মধ্যে বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট ও নওগাঁর বিভিন্ন এলাকা থেকে চারজনকে গ্রেফতার করে।

পুলিশ সুপার জানান, গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




শিক্ষার্থীদের বড় সুখবর দিলো সরকার
শিক্ষার্থীদের বড় সুখবর দিলো সরকার
৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৫৯:৩৪


২৪ ঘণ্টায় হামে আরও ৩ মৃত্যু, আক্রান্ত ৯৪৭
২৪ ঘণ্টায় হামে আরও ৩ মৃত্যু, আক্রান্ত ৯৪৭
৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:০৯






Follow Us