• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৭:০৩:৩২ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

সাঁথিয়ায় ঝড় বৃষ্টি ছাড়াই আকস্মিক বজ্রপাত, যুবক নিহত

২ এপ্রিল ২০২৬ রাত ০৮:২২:৫১

সাঁথিয়ায় ঝড় বৃষ্টি ছাড়াই আকস্মিক বজ্রপাত, যুবক নিহত

স্টাফ রিপোর্টার, পাবনা: পাবনার সাঁথিয়া উপজেলায় বৃষ্টি ছাড়াই আকস্মিক বজ্রপাতে আকরাম হোসেন (৪৪) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

২ মার্চ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার করমজা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পুন্ডুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আকরাম হোসেন ওই গ্রামের মৃত রইজ উদ্দিন প্রামাণিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আকরাম হোসেন পুন্ডুরিয়া শ্মশানঘাট সংলগ্ন মাঠে গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। উল্লেখযোগ্য বিষয় হলো, ঘটনাকালে সেখানে কোনো বৃষ্টি হচ্ছিল না।

পরে স্থানীয়রা দূর থেকে বিষয়টি দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭