বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে মহাসড়ক পার হওয়ার সময় বাসের চাপায় মো. ছাহাদ (১১) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
১ এপ্রিল বুধবার সকালে ফকিরহাট উপজেলার বৈলতলী এলাকায় খুলনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


নিহত ছাহাদ বৈলতলী গ্রামের মো. জাহাঙ্গীরের ছেলে এবং ফকিরহাট এলপি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, ছাহাদ পরিবারের সদস্যদের সঙ্গে বাসে করে ঢাকা থেকে বাড়ি ফিরছিল। বৈলতলী এলাকায় বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী অজ্ঞাত বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার জানান, দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available