দৌলতখান (ভোলা) প্রতিনিধি: ভোলা দৌলতখানে বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ২৯ মার্চ রোববার গভীর রাতে উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বিএনপির কার্যলয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, রাতে হঠাৎ করে কার্যালয় থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখা যায়। পরে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এসময় কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও ব্যানার-পোস্টার পুড়ে যায়।


এ বিষয় উত্তর জয়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম জানান, পরিকল্পিতভাবে তাদের রাজনৈতিক কার্যক্রম ব্যাহত করতেই এই অগ্নিসংযোগ করা হয়েছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে দৌলতখান থানার ওসি তদন্ত বিপুল চন্দ্র দাস জানান, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available