• ঢাকা
  • |
  • বুধবার ১১ই চৈত্র ১৪৩২ বিকাল ০৪:৫১:১১ (25-Mar-2026)
  • - ৩৩° সে:

পিরোজপুরের নেছারাবাদে গণহত্যা দিবস পালন

২৫ মার্চ ২০২৬ বিকাল ০৩:১৫:০৫

পিরোজপুরের নেছারাবাদে গণহত্যা দিবস পালন

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের নেছারাবাদে ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬ পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র শফিকুল ইসলাম ফরিদ সাহ, নেছারাবাদ থানা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

Ad
Ad

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টা ৩০ মিনিটে গণহত্যা বিষয়ক দুর্লভ আলোকচিত্র প্রদর্শন করা হয়, সকাল ১১টায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতের নির্মম গণহত্যার ইতিহাস তুলে ধরেন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

Ad

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত বলেন, “২৫ মার্চের গণহত্যা বাঙালি জাতির ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায়। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতার জন্য জাতির আত্মত্যাগের কথা। নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে এ ধরনের কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “গণহত্যার স্মৃতি আমাদের জাতীয় চেতনার অংশ। এ চেতনাকে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতি গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।”

এছাড়াও দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাদ যোহর ২৫ মার্চের শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাত ১০টা ৩০ মিনিটে গণহত্যার শহীদদের স্মরণে প্রতীকী এক মিনিটের জন্য ব্ল্যাক আউট কর্মসূচিও পালিত হবে।

উপজেলা প্রশাসনের এ আয়োজনকে ঘিরে সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রাঙ্গুনিয়ায় গণহত্যা দিবস পালিত
রাঙ্গুনিয়ায় গণহত্যা দিবস পালিত
২৫ মার্চ ২০২৬ বিকাল ০৪:৩০:১৫

মহান স্বাধীনতা দিবসে বিএনপির কর্মসূচি
মহান স্বাধীনতা দিবসে বিএনপির কর্মসূচি
২৫ মার্চ ২০২৬ বিকাল ০৪:১৭:১৪



শার্শায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
শার্শায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
২৫ মার্চ ২০২৬ বিকাল ০৩:৫১:৪৯




Follow Us