• ঢাকা
  • |
  • সোমবার ২রা চৈত্র ১৪৩২ রাত ০৯:৫০:২০ (16-Mar-2026)
  • - ৩৩° সে:

মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৬ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬

মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাইদুর রহমান মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৬ মার্চ সোমবার বিকেলে মিরপুর উপজেলা অডিটোরিয়ামে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

Ad
Ad

মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ কাফি, উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহীন এবং সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান। সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু।

Ad

অনুষ্ঠানে মিরপুর উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা বলেন, পবিত্র রমজান মাস মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। এ ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য ও সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






আজ পবিত্র শবে কদর
আজ পবিত্র শবে কদর
১৬ মার্চ ২০২৬ রাত ০৮:৪০:০২






Follow Us