• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে ফাল্গুন ১৪৩২ রাত ১১:১১:৫৬ (09-Mar-2026)
  • - ৩৩° সে:

নির্বাচনী দায়িত্ব পালন না করায় রাঙ্গামাটিতে সহ: প্রিসাইডিং সহকারী অফিসার বরখাস্ত

৯ মার্চ ২০২৬ সকাল ১০:০৮:৪০

নির্বাচনী দায়িত্ব পালন না করায় রাঙ্গামাটিতে সহ: প্রিসাইডিং সহকারী অফিসার বরখাস্ত

রাঙামাটি প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন না করায় রাঙামাটির বিলাইছড়ি উপজেলার একটি ভোটকেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসারকে দুই মাসের জন্য সাময়িকভাবে বরখাস্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

৮ মার্চ রোববার নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে। ইতোমধ্যে এ সিদ্ধান্তের বিষয়টি রাঙামাটি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে।

Ad
Ad

চিঠিতে উল্লেখ করা হয়, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ২৯৯ রাঙামাটি সংসদীয় আসনের অন্তর্গত বিলাইছড়ি উপজেলার রাইমংছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় (হেলিসটি) ভোটকেন্দ্রে সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্বে নিয়োগপ্রাপ্ত ছিলেন আবদুল্লাহ আল মামুন।

Ad

কিন্তু তিনি কর্তৃপক্ষকে কোনো ধরনের পূর্বানুমতি বা অবহিত না করেই দায়িত্ব পালনে বিরত থাকেন। নির্বাচন কমিশনের মতে, নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ (সংশোধিত) এর ধারা ৫(১) অনুযায়ী এ ধরনের আচরণ অসদাচরণ হিসেবে বিবেচিত।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে আইনটির ধারা ৫(৩) অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন তাকে দুই মাসের জন্য চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এছাড়াও অভিযুক্ত কর্মকর্তার নিয়োগকারী কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে প্রযোজ্য আইন অনুযায়ী প্রয়োজনীয় শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস
দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস
৯ মার্চ ২০২৬ রাত ০৮:১১:৪৩









Follow Us