• ঢাকা
  • |
  • শনিবার ২৫শে আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:২৭:৫৯ (10-Oct-2026)
  • - ৩৩° সে:

কোম্পানীগঞ্জে নৌকাডুবিতে শ্রমিক নিখোঁজ

১৩ জুলাই ২০২৩ সকাল ১১:৪৭:৩৮

কোম্পানীগঞ্জে নৌকাডুবিতে শ্রমিক নিখোঁজ

সিলেট প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বড় হাওরে নৌকাডুবিতে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। ১২ জুলাই বুধবার ভোর ৫টায় উপজেলার লম্বাকান্দির পশ্চিম হাওরে এ ঘটনা ঘটে।

নিখোঁজ যুবক উপজেলার পশ্চিমইসলাম পুর ইউনিয়নের লম্বাকান্দি গ্রামের মৃত্যু ছায়েব আলীর ছেলে ফরিদ মিয়া (৪৩)। তিনি দুই ছেলে ও মেয়ে সন্তানের জনক।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ভোরে লম্বাকান্দি গ্রাম থেকে ৪৫ জন শ্রমিক নৌকা দিয়ে চেলাগাঙে চুনাপাথরের কাজের উদ্দেশ্যে যায়। পথিমধ্যে লম্বাকান্দির পশ্চিম হাওরে ঢেউয়ের তোড়ে নৌকাটি ডুবে যায়। এর মধ্যে ৪৪জন উদ্ধার হলেও ফরিদ মিয়াকে খোঁজে পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, কোম্পানীগঞ্জ থেকে ছাতক যাওয়ার পথে বড় হাওরে ঝড়ের কবলে নৌকাডুবে নিখোঁজ হয়েছেন ফরিদ মিয়া। তাকে উদ্ধার করতে কাজ চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দিল্লিজুড়ে বিক্ষোভ, আটক দেড় হাজারের বেশি
দিল্লিজুড়ে বিক্ষোভ, আটক দেড় হাজারের বেশি
১০ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:২৪:১৬





হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
১০ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৩৭:২৪



এবার মমতা বন্দোপাধ্যায়কে আটক
এবার মমতা বন্দোপাধ্যায়কে আটক
১০ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:১২:৩০