• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৭:৪৯ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

কসবায় জমি বিরোধে চাচা নিহত, অভিযুক্ত ভাতিজারা পলাতক

২৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:২৫:৩৯

কসবায় জমি বিরোধে চাচা নিহত, অভিযুক্ত ভাতিজারা পলাতক

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রতন মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে তার ভাতিজাদের বিরুদ্ধে।

২৫ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যার দিকে উপজেলার পৌর এলাকার আড়াইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে।

নিহত রতন মিয়া আড়াইবাড়ি গ্রামের আব্দুল কাদেরের ছেলে। অভিযুক্তরা হলেন- একই গ্রামের তার ভাই রেজাউল করিম মিলন মিয়ার ছেলে রিফাত মিয়া (৩২), সিফাত মিয়া (২৪) এবং তাদের খালাতো ভাই গোপীনাথপুর গ্রামের সামির মিয়া (১৮)।

নিহতের বড় মেয়ে আইরিন ইসলাম হ্যাপি জানান, জমি নিয়ে তাদের সঙ্গে চাচা ও চাচাতো ভাইদের দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা চলছিল। বুধবার সকাল থেকেই প্রতিপক্ষ তার বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। বিকেলে তিনি জমিতে কাজ করতে গেলে অভিযুক্তরা লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা চালায়। এলোপাতাড়ি মারধরের পর জমিতে থাকা আগাছা কাটার কাচি দিয়ে তার হাত-পায়ের রগ কেটে ফেলে রেখে যায় বলে অভিযোগ করেন তিনি।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রতন মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয় পৌর কমিশনার মো. আবু সায়িদ বলেন, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। একাধিকবার শালিস বৈঠক হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি।

এ বিষয়ে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭