• ঢাকা
  • |
  • রবিবার ১০ই ফাল্গুন ১৪৩২ রাত ০৯:৫৫:১৭ (22-Feb-2026)
  • - ৩৩° সে:

এতিমদের সাথে ইফতার করলেন এমপি নুরুল ইসলাম বুলবুল

২২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০০:১৪

এতিমদের সাথে ইফতার করলেন এমপি নুরুল ইসলাম বুলবুল

মো. হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জ: এতিম শিশুদের সাথে ইফতার করেছেন ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল।

Ad

২২ ফেব্রুয়ারি রোববার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের একটি হোটেলে তিনি এই ইফতার করেন।

Ad
Ad

এসময় জেলার বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া এতিম শিশুদের সাথে মতবিনিময় করেন, কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও নবনির্বাচিত এমপি নুরুল ইসলাম বুলবুল।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, নুরুল ইসলাম বুলবুল। এসময় তিনি বলেন, ইসলাম এতিমদের মর্যাদা ও সুরক্ষা দিয়েছে। এখানে উপস্থিত শিশুদের কারো বাবা নেই, কারো মা নেই, কারো বাবা-মা দুটোই নেই। এমন অবস্থায় অভাবে-অনাদরে বড় হওয়াটা কষ্টের এটাই স্বাভাবিক। অনেক মাদ্রাসা তাদেরকে দায়িত্ব নিয়ে মানুষের মত মানুষ করার জন্য বিভিন্ন রকম কার্যক্রম পরিচালনা করছে। এরপরেও বাবা মায়ের অভাব পূরণ করা কোনো ভাবেই সম্ভব নয়। যার কারণে এতিম শিশুদের সুরক্ষা দিয়েছে ইসলাম এবং তাদেরকে সম্মান দিয়েছে।

তিনি আরও বলেন, আল্লাহর রাসূল (সা:) বলেছেন, ‘আমি ও এতিমরা পাশাপাশি জান্নাতে অবস্থান করব।’ অন্য কোনো ইবাদত করে আল্লাহর রাসূলের পাশে জান্নাতে যাওয়ার কতটা সুযোগ আছে তা জানিনা, কিন্তু এতিম বন্ধুদের যারা লালন পালন করেন তাদের এই সুযোগ রয়েছে। এতিম শিশুদের পাশে দাঁড়ানো, তাদের সহযোগিতা করা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সেই নির্দেশনা থেকেই আমরা সবসময় কল্যাণমূলক কাজের অংশ হিসেবে এতিম শিশুদের পাশে থাকতে চাই।

জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুল বলেন, আশা করি, তারা (এতিম) দুনিয়ায় সমাজ ও রাষ্ট্র পরিচালনায় মূলধারায় অংশগ্রহণ করবে এবং আখিরাতেও তারা আল্লাহর প্রিয় বান্দা হিসেবে গড়ে তুলবে। আমরা তাদেরকে দুনিয়া ও আখিরাতের উপযোগী হিসেবে গড়ে তুলতে চাই। যে সমস্ত প্রতিষ্ঠানে এতিম শিশুদের লালন-পালন করা হয়, তাদের প্রতি অনুরোধ রইলো, তারা যেন এতিমদের প্রতি যথাযথ খেয়াল রাখেন। সেসকল প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানায়।

চাঁপাইনবাবগঞ্জ পৌর জামায়াতের আমীর হাফেজ গোলাম রাব্বানীর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও সাবেক মেয়র নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, জেলা জামায়াতের আমীর আবু জার গিফারী, সেক্রেটারি আবু বকরসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল
সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:৫৫

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১৬:১১

বাগেরহাটে যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
বাগেরহাটে যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৩০


Follow Us