• ঢাকা
  • |
  • বুধবার ২২শে আশ্বিন ১৪৩৩ রাত ০৮:০৩:৩৪ (07-Oct-2026)
  • - ৩৩° সে:

খেজুরে তেল মাখিয়ে বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩৮:৩২

খেজুরে তেল মাখিয়ে বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে পচা ফল বিক্রি এবং খেজুরে তেল মাখিয়ে প্রতারণার অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর মানিকগঞ্জ জেলা কার্যালয়।

২২ ফেব্রুয়ারি রোববার দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

অভিযান সূত্রে জানা যায়, খেজুরে তেল মাখিয়ে পচা খেজুর বিক্রির অভিযোগে ‘অর্পিতা মুড়ি হাউজ’-এর মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পচা ফল বিক্রির অভিযোগে ‘আউয়াল ফল ভাণ্ডার’-এর মালিককে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, খেজুরে তেল মাখিয়ে পচা খেজুর বিক্রির মাধ্যমে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় অর্পিতা মুড়ি হাউজের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই আইনের ৪৫ ধারায় পচা ফল বিক্রির দায়ে আউয়াল ফল ভাণ্ডারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, অভিযানে আরও কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে। আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ ও ভোক্তা স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দিল্লিতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
দিল্লিতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫০:০৪



সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি
সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি
৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:২৩:৪৭


এনআইডি সংশোধন: ভিসার কপি দিতে হবে প্রবাসীদের
এনআইডি সংশোধন: ভিসার কপি দিতে হবে প্রবাসীদের
৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১৩:৩৩

দেশের সব উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা
দেশের সব উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা
৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:০৯:২৪