• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৭:২৬:৩৩ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

দুর্নীতি ও বৈষম্যমুক্ত শার্শা গড়াই আমাদের অঙ্গীকার: এমপি আজীজুর রহমান

২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:১৫:০৭

দুর্নীতি ও বৈষম্যমুক্ত শার্শা গড়াই আমাদের অঙ্গীকার: এমপি আজীজুর রহমান

যশোর প্রতিনিধি: আমি প্রতিশ্রুতি দিতে আসিনি, দায়িত্ব নিতে এসেছি। শার্শা উপজেলার দুর্নীতি, বৈষম্য ও অবহেলা দূর করে একটি আদর্শ ও মডেল শার্শা গড়ে তোলাই হবে আমাদের অঙ্গীকার। এভাবেই নিজের প্রত্যয়ের কথা ব্যক্ত করেছেন শার্শা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আজীজুর রহমান।

২২ ফেব্রুয়ারি সকালে শার্শা উপজেলার দিহি ইউনিয়ন পরিষদ চত্বরে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেয়ারম্যান পদপ্রার্থী মকবুল হুসাইন।

এমপি আজীজুর রহমান বলেন, ইসলামী আদর্শ ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠাই তাদের রাজনীতির মূল লক্ষ্য। জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি নিজেকে জনগণের খাদেম হিসেবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ খাতে শার্শা উপজেলাকে এগিয়ে নিতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, যুব সমাজকে দক্ষ জনশক্তিতে পরিণত করা, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখা হবে তার অগ্রাধিকার। কোনো দল-মতের বিভাজন নয়, উন্নয়ন হবে সবার জন্য, উল্লেখ করে তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- দিহি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মদ ওয়িজুর রহমান পিকুল, ইউনিয়ন সেক্রেটারি সাইফুল হাসান, মাওলানা কমর উদ্দিন, মাওলানা ফজলুর রহমান, মাওলানা রবিউল ইসলাম, সিদ্দিকুর রহমান, প্রভাষক শাহাবুদ্দিন, প্রভাষক মাসুদ মজুমদার, প্রভাষক শুকুর আলীসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্যের নেতৃত্বে দিহি ইউনিয়নকে একটি দুর্নীতি ও বৈষম্যমুক্ত, আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯


বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:০২

ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৫৩

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১

ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২১:২২