• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ দুপুর ০১:০৯:০৭ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

নওগাঁয় শিশুর উপর যৌন নিপীড়ন: আটক ১

১২ জুলাই ২০২৩ বিকাল ০৩:০৮:০০

নওগাঁয় শিশুর উপর যৌন নিপীড়ন: আটক ১

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ৬ বছরের এক শিশুর উপর যৌন নিপীড়নের অভিযোগে জেহের আলী (৫০) নামের এক পৌঢ়কে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ১১ জুলাই মঙ্গলবার অভিযুক্ত জেহের আলীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

Ad

ভুক্তভোগী শিশুর বাবা বলেন, মঙ্গলবার বিকেলে শিশুটি বাইরে খেলাধুলা করছিলো। উপজেলার পাঁচুপুর চার মাথা এলাকার জেহের আলী তখন শিশুটিকে খাবারের লোভ দেখিয়ে বাসায় ডেকে নেয়। বাড়িতে কেই না থাকার সুযোগে জেহের আলী শিশুটিকে যৌন নিপীড়ন করে। এ সময় তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে আটক করা হয় জেহের আলীকে। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

Ad
Ad

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, শিশুকে যৌন নীপিড়নের সময় স্থানীয়রা জেহের আলীকে আটক করেছে। এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে মঙ্গলবার রাতে আত্রাই থানায় জেহের আলীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। ঐ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৬:১৫






টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৬:৫৬

লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪০:২২


Follow Us