• ঢাকা
  • |
  • শনিবার ৯ই ফাল্গুন ১৪৩২ দুপুর ০২:৩৯:১৭ (21-Feb-2026)
  • - ৩৩° সে:

নওগাঁয় সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি শুরু

২১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৪৮:৫৭

নওগাঁয় সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি শুরু

নওগাঁ প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে নওগাঁয় সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। ২০ ফেব্রুয়ারি শুক্রবার বেলা ১১টায় জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের সাংসদ জাহিদুল ইসলাম ধলু। শহরের পার-নওগাঁ প্রাণিসম্পদ চত্বরে এ কার্যক্রম শুরু হয়।

Ad

রমজানের দুইদিন আগে থেকেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার ঊর্ধ্বগতি। দাম বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের নাভিশ্বাস উঠেছে। চাহিদামতো পণ্য কিনতে হিমসিম খেতে হচ্ছে। খোলা বাজারে ডিম বিক্রি হচ্ছে ৩২ টাকা হালি এবং দুধ ১০০ টাকা লিটার। এছাড়া সবধরনের মুরগিতে প্রকারভেদে ২০-৪০ টাকা বেড়েছে। দাম বেড়ে পোল্ট্রি মুরগি বিক্রি হচ্ছে ১৯০ টাকা কেজি। গরুর মাংস ৭৫০ টাকা কেজি। সবজিতেও বেড়েছে কেজিতে ৫-১০ টাকা পর্যন্ত। তবে প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে চালু হওয়ায় সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রম নিম্ন ও মধ্যবিত্তদের জন্য অনেকটা সুবিধা হবে।

Ad
Ad

শহরের পার-নওগাঁর রিকশা চালক আফসার আলী বলেন- রোজার আগে থেকেই নিত্যপ্রয়োজনীয় সবধরণের জিনিসপত্রের দাম বেড়েছে। কয়েকদিন আগেও দুধ ৫০-৬০ টাকা লিটার বিক্রি হতো। এখন তা ১০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে ডিমের দাম তুলনামুলক কম মনে হচ্ছে। তারপরও প্রাণিসম্পদ দপ্তর থেকে বাজার তুলনায় একটু কম দামে ২ হালি ডিম কিনতে পারলাম। এটা দিয়ে দুইদিন চলে যাবে। অন্তত রমজান মাসে যদি সবধরণের পণ্যের দাম কম থাকতো তাহলে সব শ্রেণীপেশার মানুষের জন্য সুবিধা হতো।

নওগাঁ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজার রহমান বলেন, রমজানের প্রথম দিন ২০০ লিটার দুধ ও ১ হাজার ৫০০ পিচ ডিম বিক্রি হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় দিন বিক্রি শুরু হলো। প্রান্তিক পর্যায়ে নিম্নবিত্ত একজন ক্রেতা সুলভ মূল্যে দুই হালি ডিম ২৮ টাকা ও ১ লিটার দুধ ৭০ টাকায় কিনতে পারবেন। আগামী ২৫ রমজান পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে জেলা প্রাণিসম্পদ চত্বরে ২০০ লিটার দুধ ও ১ হাজার ৫০০ পিচ ডিম বিক্রি করা হবে।

নওগাঁ-৫ (সদর) আসনের সাংসদ জাহিদুল ইসলাম ধলু বলেন- তৃণমূল ও প্রান্তিক পর্যায়ে জনগোষ্ঠীর আমিষের ঘাটতি রয়েছে। সুলভ মূল্যে পাওয়া পণ্য তাদের জন্য অনেকটা সহজ হবে এবং তাদের জন্য আমিষের চাহিদা পূরণ হবে। গ্রাম পর্যায়ে চালু করা উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজার রহমান। এসময় বক্তব্য রাখেন- নওগাঁ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জয়ব্রত পাল ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম। পরে প্রধান অতিথি দুধ ও ডিম বিক্রির কার্যক্রমের উদ্বোধন করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










ঢাকাসহ ৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
ঢাকাসহ ৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
২১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:৫০:০৯


Follow Us