মন্ডল এনাম, সিনিয়র রিপোর্টার: রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বদ্ধপরিকর। সাধারণ মানুষ যেন কষ্টে না পড়ে সে জন্য প্রধানমন্ত্রী খুবই সচেতন।আমার বিশ্বাস দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না।

২০ ফেব্রুয়ারি শুক্রবার কুমিল্লার মুরাদনগরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, এই দায়িত্ব পালন করার জন্য শতভাগ চেষ্টা করব। কেউ যদি ধর্মীয় উন্মাদনা বা উচ্ছৃঙ্খলতা সৃষ্টির চেষ্টা করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


বিগত বছরগুলোতে হজের উচ্চব্যয় ও ভোগান্তি প্রসঙ্গে কায়কোবাদ বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে সবাই কাজ করে যাব যেন মানুষ সব সুবিধা ভোগ করতে পারে।তারা যেন এটা বলে যে, আমরা অতীতের চেয়ে ভালো সুযোগসুবিধা পাচ্ছি। ’
মন্ত্রী আরও বলেন, যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে মাদক নির্মূল করতেই হবে। মুরাদনগর থেকে মাদক নির্মূল করা গেলে সংশ্লিষ্ট প্রশাসনকে পুরস্কৃত করা হবে। সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হতে হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available