• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৭:০০:৪৭ (20-Feb-2026)
  • - ৩৩° সে:

শ্রীপুরে সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলা, সরঞ্জাম লুট: রক্তাক্ত গণমাধ্যম

২০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৩৮:৪১

শ্রীপুরে সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলা, সরঞ্জাম লুট: রক্তাক্ত গণমাধ্যম

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে জমি দখল ও অগ্নিসংযোগের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক ও ক্যামেরাম্যানের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসমে তাদের মারধর ও মূল্যবান মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে।

Ad

২০ ফেব্রুয়ারি শুক্রবার এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০-৩০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Ad
Ad

আহত সাংবাদিকরা হলেন ‘দৈনিক দেশ বর্তমান’-এর স্টাফ রিপোর্টার মো. মোজাহিদ (৩০) এবং তাঁর ক্যামেরাম্যান মো. আসাদুজ্জামান আসাদ (২৭)। বর্তমানে তারা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ ফেব্রুয়ারি শ্রীপুরের বামনগাঁও এলাকায় আব্দুল মজিদ শেখের জমি দখল ও তার বসতবাড়ি ও দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনার খবর সংগ্রহ করতে গতকাল ১৯ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে জয়নারায়নপুর গ্রামে যান সাংবাদিক মোজাহিদ ও আসাদ।

সেখানে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলার সময় স্থানীয় একটি চক্রের নির্দেশে দেশীয় অস্ত্রে সজ্জিত একদল সন্ত্রাসী তাদের ওপর হামলা চালায়। সাংবাদিকরা বাধা দিলে তাদের লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে জখম করা হয়।

হামলায় সাংবাদিক মোজাহিদের বাম হাতের কনুইয়ের ওপরে হাড় ভেঙে যায় এবং ক্যামেরাম্যান আসাদকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালানো হয়। এসময় হামলাকারীরা আসাদের কাছ থেকে নগদ ১১ হাজার ৬০০ টাকা, দেড় লক্ষ টাকা মূল্যের একটি অত্যাধুনিক মোবাইল ফোন, দুটি মূল্যবান মাইক্রোফোন, ক্যামেরা স্ট্যান্ড ও আরেকটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

হামলার পর স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ভুক্তভোগী সাংবাদিকরা অভিযোগ করেন, হামলাকারীরা ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ না করতে এবং প্রকাশ করলে প্রাণনাশের হুমকি দিচ্ছে।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

চাঁদাবাজদের স্থান হবে জেলখানায়: ড. খন্দকার মারুফ
চাঁদাবাজদের স্থান হবে জেলখানায়: ড. খন্দকার মারুফ
২০ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:৫২



নওগাঁ সদরে স্ত্রীর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক
নওগাঁ সদরে স্ত্রীর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক
২০ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৭

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
২০ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৬:৩২







Follow Us