টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় প্রদর্শনী মাঠ পরিদর্শন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রকল্পের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।


পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-এর ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) আবুল বাশার মিয়া (খামারবাড়ি, গোপালগঞ্জ), ফরিদপুর অঞ্চলের তেল প্রকল্পের মনিটরিং অফিসার সাখাওয়াত হোসেন, উপজেলা কৃষি অফিসার রাকিবুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মিঠুন সরকার এবং সংশ্লিষ্ট এসএএও সবুজ গোলদার ও রিপন মন্ডল।
কর্মকর্তারা তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গৃহীত প্রদর্শনী প্লটসমূহ ঘুরে দেখেন এবং কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি, উন্নত জাতের বীজ ব্যবহার, সুষম সার প্রয়োগ ও রোগবালাই ব্যবস্থাপনা বিষয়ে দিকনির্দেশনা দেন। তারা বলেন, তেলজাতীয় ফসলের আবাদ বৃদ্ধি ও ফলন উন্নয়নের মাধ্যমে দেশের ভোজ্যতেল আমদানির নির্ভরতা কমানো সম্ভব।
মাঠ দিবসে স্থানীয় কৃষকরাও অংশগ্রহণ করেন। এসময় কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপস্থিত কর্মকর্তারা এবং উৎপাদন বৃদ্ধিতে প্রযুক্তিনির্ভর চাষাবাদের ওপর গুরুত্বারোপ করেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে তেলজাতীয় ফসলের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে এবং কৃষকরা অর্থনৈতিকভাবে আরও লাভবান হবেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available