• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৫ই বৈশাখ ১৪৩৩ দুপুর ১২:৩৪:১৮ (28-Apr-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালীতে আওয়ামী লীগ কার্যালয় খুলে ব্যানার টানালেন নেতাকর্মীরা

১৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:০২:৩৭

নোয়াখালীতে আওয়ামী লীগ কার্যালয় খুলে ব্যানার টানালেন নেতাকর্মীরা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে রাজনীতি নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের জেলা কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টানিয়ে দিয়েছেন নেতাকর্মীরা। এসময় তারা কার্যালয়ের সম্মুখে ‘জয় বাংলা’ বলে স্লোগান দেন।

১৮ ফেব্রুয়ারি বুধবার সকালে জেলা শহর মাইজদীর টাউনহল মোড়ে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ ঘটনা ঘটে।

Ad
Ad

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকা দলীয় কার্যালয়ের তালা ভেঙে সামনে ব্যানার টানানো হয়। পরে সেখানে জড়ো হয়ে স্লোগান ও বিক্ষোভ করেন নেতাকর্মীরা। প্রায় আধাঘণ্টা এই কর্মসূচি পালন করা হয়।

Ad

এ সময় তারা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘এই লড়াইয়ে জিতবে কারা, বঙ্গবন্ধুর সৈনিকেরা’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারীরা দাবি করেন, নোয়াখালীর তৃণমূল নেতাকর্মীদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়েছে।

কর্মসূচি চলাকালে একাধিক ফেসবুক আইডি থেকে লাইভ করা হয়। লাইভকারীরা লিখেন, ‘আগামী দিনে দেশের স্বাধীনতার পক্ষে সব শক্তি এক সঙ্গে কাজ করব ইনশাল্লাহ, আমরা নোয়াখালী জেলার তৃণমূল আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের দলের সঙ্গে কাজ করব ইনশাআল্লাহ,,,’

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নাই। এ বিষয়ে খোঁজ নিচ্ছি। কে বা কারা করেছে তা দেখে পরবর্তীতে জানাতে পারব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শাকিল-রুপার জামিন আদেশ পিছিয়ে ১১ মে
শাকিল-রুপার জামিন আদেশ পিছিয়ে ১১ মে
২৮ এপ্রিল ২০২৬ দুপুর ১২:০৭:৫৫

সৌদি আরব পৌঁছেছেন ৩৬৯৯৬ হজযাত্রী
সৌদি আরব পৌঁছেছেন ৩৬৯৯৬ হজযাত্রী
২৮ এপ্রিল ২০২৬ দুপুর ১২:০১:৪৮




স্বর্ণের দামে আবারও পতন
স্বর্ণের দামে আবারও পতন
২৮ এপ্রিল ২০২৬ সকাল ১১:২৬:৩১




Follow Us