• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই ফাল্গুন ১৪৩২ রাত ০৯:৫৯:১৩ (20-Feb-2026)
  • - ৩৩° সে:

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় মা-ছেলের মৃত্যু, আহত ৩

১৭ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৫:৪৬

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় মা-ছেলের মৃত্যু, আহত ৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাসচাপায় মা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

Ad

১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহতরা হলেন নরসিংদীর শিবপুর উপজেলার সৈয়দনগর গ্রামের হাসিনা বেগম (৬৫) ও তার ছেলে আমজাদ হোসেন (৪৮)।

আহতরা হলেন নিহত আমজাদ হোসেনের ছেলে চাঁদ (১২) ও হৃদয় (২৫) এবং একই গ্রামের নিলুফা (৩৬)। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতদের বরাতে জানা যায়, আত্মীয়ের বাড়িতে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে প্রাইভেটকারে করে তারা সিলেটে যাচ্ছিলেন। পথে দুপুর ১২টার দিকে সরাইলের শাহবাজপুর প্রথম গেট এলাকায় প্রাইভেটকারটিকে বিপরীত দিক থেকে আসা একটি বাস চাপা দেয়। এতে প্রাইভেটকারে থাকা পাঁচ আরোহী গুরুতর আহত হন।

সরাইলের খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে, দেশে ভরি কত?
বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে, দেশে ভরি কত?
২০ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৩৪:০০

প্রেমের টানে মৌলভীবাজারে চীনা তরুণী
প্রেমের টানে মৌলভীবাজারে চীনা তরুণী
২০ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৩১:১৭



মন্ত্রী নয়, সহকর্মী হিসেবে কাজ করতে চাই: শামা ওবায়েদ
মন্ত্রী নয়, সহকর্মী হিসেবে কাজ করতে চাই: শামা ওবায়েদ
২০ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৩২

চাঁদাবাজদের স্থান হবে জেলখানায়: ড. খন্দকার মারুফ
চাঁদাবাজদের স্থান হবে জেলখানায়: ড. খন্দকার মারুফ
২০ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:৫২


Follow Us