• ঢাকা
  • |
  • রবিবার ৩রা ফাল্গুন ১৪৩২ বিকাল ০৩:৪৫:৩৩ (15-Feb-2026)
  • - ৩৩° সে:

চিতলমারীতে বিএনপি কর্মী হত্যার প্রতিবাদে মানববন্ধন

১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৬:০১

চিতলমারীতে বিএনপি কর্মী হত্যার প্রতিবাদে মানববন্ধন

গোপালগঞ্জ (টুঙ্গিপাড়া) প্রতিনিধি: গোপালগঞ্জের পার্শ্ববর্তী জেলা বাগেরহাটের চিতলমারী উপজেলায় বিএনপি কর্মী নিজাম বিশ্বাস হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

Ad

১৫ ফেব্রুয়ারি রোববার সকাল ১১টায় চিতলমারী উপজেলার কুনিয়া চিংড়ি বাসস্ট্যান্ড এলাকায় চিতলমারী–টুঙ্গিপাড়া সড়কের ওপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Ad
Ad

নিহত নিজাম বিশ্বাসের পরিবারের সদস্যদের পাশাপাশি কলাতলা ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা এতে অংশ নেন। প্রায় এক ঘণ্টাব্যাপী কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হাত ধরে দাঁড়িয়ে হত্যার প্রতিবাদ জানান এবং দোষীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বক্তব্যে পরিবারের সদস্য ও স্থানীয়রা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে নিজাম বিশ্বাসকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মঞ্জুর শেখ ও তার সহযোগীরা জড়িত থাকলেও এখনো মূল অভিযুক্তরা গ্রেফতার হয়নি বলে দাবি করেন তারা। দ্রুত সকল আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি বাগেরহাট যাওয়ার পথে বিএনপি কর্মী নিজাম বিশ্বাসকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। প্রথমে তাকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ জানুয়ারি তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের বড় ভাই চিতলমারী থানায় ২৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, এ পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আবারও পেছালো হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন
আবারও পেছালো হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন
১৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৩:৩৭

ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ আহত ১৫
ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ আহত ১৫
১৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০২:২৪

ধামইরহাটে ২৫ কেজি কুকুরের মাংস জব্দ, কসাই পলাতক
ধামইরহাটে ২৫ কেজি কুকুরের মাংস জব্দ, কসাই পলাতক
১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৯:৫৯

নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে, জানা গেল
নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে, জানা গেল
১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৩৬:২১



রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় দিনমজুর নিহত
রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় দিনমজুর নিহত
১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:০৫:২৮



Follow Us