• ঢাকা
  • |
  • রবিবার ৩রা ফাল্গুন ১৪৩২ বিকাল ০৩:৪৫:২৮ (15-Feb-2026)
  • - ৩৩° সে:

কাঁঠালিয়ায় মাদকাসক্ত ছেলেকে হত্যা, থানায় আত্মসমর্পণ বাবার

১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:০৭:৩৩

কাঁঠালিয়ায় মাদকাসক্ত ছেলেকে হত্যা, থানায় আত্মসমর্পণ বাবার

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়ায় মাদকাসক্ত ছেলেকে হত্যার পর ৯৯৯ ফোন করে পুলিশের সাহায্য চেয়ে আত্মসমর্পণ করেন পিতা আব্দুল বারেক খান। এ ঘটনায় কাঁঠালিয়া থানা পুলিশ পিতা আব্দুল বারেক খান (৫৫) কে আটক ও মৃত মেহেদী হাসান শুভর মরদেহ উদ্ধার করেছেন।

Ad

১৪ ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাত ৩টায় উপজেলার আমুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছোনাউটা গ্রামে এ ঘটনা ঘটে।  

Ad
Ad

পুলিশ ও স্থানীয়রা জানা যায়, মেহেদী হাসান শুভ (২৫) দীর্ঘদিন যাবৎ মাদকাসক্ত ছিলেন। প্রায়ই সে তার বাবা -মাকে মারধর, একাধিক এলাকাবাসীকে মারধর ও কুপিয়ে জখম করেছে। তার অত্যাচার নির্যাতনে পিতা-মাতাসহ এলাকাবাসী আতংকে থাকতো। ঘটনার দিন সকালে শুভ পিতা আব্দুল বারেক খানের কাছে ৩ লক্ষ টাকা দাবি করেন এবং বসত ভাংচুর করে। এক পর্যায় সন্ধ্যায় সে বাজার থেকে একটি দাও কিনে নিয়ে বাড়ি যান। মাকে জানান, টাকা না দিলে আজ রাতে তোমাদের ২ জনকে জবাই করা হবে। পরে বারেক খানের পরমার্শে স্ত্রী খুশি বেগম রাতে অন্য ঘরে ঘুমান। রাত ৩টার দিকে পিতা বারেক খান ঘুমান্ত ছেলে শুভকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে জাতীয় পরিসেবা ৯৯৯ এ কাঠালিয়া থানার পুলিশকে বিষয়টি জানান।

খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছান। এ সময় তারা শুভ’র মরদেহ উদ্ধার করেন এবং পিতা আব্দুল বারেক খানকে আটক করে কাঠালিয়া থানায় নিয়ে আসেন। এ ঘটনায় শুভ’র মা খুশি বেগম স্বামী আব্দুল বারেক খানকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

সহকারী পুলিশ সুপার (কাঁঠালিয়া-রাজাপুর) সার্কেল মো. শাহ আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন, কাঁঠালিয়া থানা অফিসার ইনচার্জ আবু নাছের রায়হান ও ওসি তদন্ত হারান চন্দ্র পালসহ পুলিশের একটি টিম।        

সার্কেল মো. শাহ আলম জানান, মেহেদী হাসান শুভ মাদকাসক্ত ছিল। শুভর ভয়ে পরিবারের সদস্যরাসহ এলাকাবাসী অতিষ্ঠ ছিলো। যে কোনো সময় সে মা-বাবা ও এলাকাবাসীকে মারধর ও জখম করতো। ঘটনার দিন রাতে মা-বাবার কাছে শুভ ৩ লক্ষ টাকা দাবি করেন। টাকা দিতে ব্যর্থ হলে পিতা-মাতা দুইজনকে জবাই করে হত্যা করবে বলে হুমকি দেয়। এতে পিতা বারেক ভীতসন্তোস্থ ও অতিষ্ঠ হয়ে স্ত্রী খুশি বেগমকে অন্য ঘরে ঘুমাতে দিয়ে রাত ৩টার দিকে দা দিয়ে কুপিয়ে শুভকে হত্যা করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আবারও পেছালো হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন
আবারও পেছালো হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন
১৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৩:৩৭

ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ আহত ১৫
ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ আহত ১৫
১৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০২:২৪

ধামইরহাটে ২৫ কেজি কুকুরের মাংস জব্দ, কসাই পলাতক
ধামইরহাটে ২৫ কেজি কুকুরের মাংস জব্দ, কসাই পলাতক
১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৯:৫৯

নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে, জানা গেল
নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে, জানা গেল
১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৩৬:২১



রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় দিনমজুর নিহত
রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় দিনমজুর নিহত
১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:০৫:২৮



Follow Us