• ঢাকা
  • |
  • শনিবার ২রা ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৭:২২:২৬ (14-Feb-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইল ও ঘাটাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪জন নিহত

১৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৩৮:৩৯

টাঙ্গাইল ও ঘাটাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪জন নিহত

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : টাঙ্গাইল শহর ও ঘাটাইল উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু ও খালা-ভাগনির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

Ad

১৩ ফেব্রুয়ারি শুক্রবার রাত ও বিকেলে এসব দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

টাঙ্গাইল পৌর শহরের জেলা সদর রোডের বটতলা এলাকায়, বিবেকানন্দ স্কুল অ্যান্ড কলেজের সামনে শুক্রবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—স্বাধীন ও ফাহিম। তারা টাঙ্গাইল পৌর শহরের ছোট কালীবাড়ি এলাকার বাসিন্দা এবং পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু।

পুলিশ জানায়, রাতে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন দুই যুবক। বটতলা এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি দেয়ালে সজোরে ধাক্কা খায়। এতে তারা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ আলমগীর হোসেন জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের প্রস্তুতি শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অন্যদিকে বিকেলে ঘাটাইল উপজেলার আঠারোদানা এলাকায় একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় দুই নারী নিহত হন। তারা সম্পর্কে খালা-ভাগনি। নিহতরা হলেন—লাইলী বেগম (২৮) ও মদিনা আক্তার (১৮)। তাদের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে।

ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, লাইলী বেগমকে সঙ্গে নিয়ে স্কুটিযোগে এক বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন মদিনা আক্তার। শুক্রবার বিকেলে ফেরার পথে সামনে থাকা একটি ট্রাকের পেছনে তাদের মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে তারা মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পৃথক এ দুই দুর্ঘটনায় চারজনের মৃত্যুতে টাঙ্গাইল জেলায় শোকের ছায়া নেমে এসেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ড. খন্দকার মোশাররফ হোসেনকে জামায়াতের শুভেচ্ছা
ড. খন্দকার মোশাররফ হোসেনকে জামায়াতের শুভেচ্ছা
১৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০৭

তারেক রহমানই হচ্ছেন প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল
তারেক রহমানই হচ্ছেন প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল
১৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:০৬:৩২



টাঙ্গাইল ও ঘাটাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪জন নিহত
টাঙ্গাইল ও ঘাটাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪জন নিহত
১৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৩৮:৩৯


Follow Us