বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইউনিয়ন জামায়াতের আমীরসহ অন্তত সাতজন আহত হয়েছেন।

১৪ ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধানাইদহ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত নগর ইউনিয়ন জামায়াতের আমীর হাসিনুর রহমানসহ দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। অপর আহতদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ চিকিৎসা দেওয়া হচ্ছে।


এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নির্বাচনের পরদিন শুক্রবার বিকেলে ধানাইদহ বাজারে জামায়াত কর্মী সাব্বিরকে মারধরের অভিযোগ ওঠে বিএনপির কর্মীদের বিরুদ্ধে। এর জের ধরে শনিবার সকালে উভয় পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হন।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস। আইনশৃঙ্খলা রক্ষায় এলাকায় যৌথ বাহিনী মোতায়েন রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available