• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:০২:৫৫ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

দিনাজপুরে টাকা বিতরণ, ২ জামায়াতকর্মী আটক

১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৩৫:১৪

দিনাজপুরে টাকা বিতরণ, ২ জামায়াতকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের বিরামপুরে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোটারদের মধ্যে নগদ টাকা বিতরণের সময় জামায়াতে ইসলামের দুই কর্মীকে আটক করা হয়েছে।

Ad

১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৮টার দিকে পৌর শহরের চকপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

Ad
Ad

আটকরা হলেন- বিরামপুর পৌরসভার ২নং ওয়ার্ডের প্রফেসর পাড়া মহল্লার নুরুল আমিন ইমন (৩৫) এবং চকপাড়া (পাহানপাড়া) গ্রামের সেতু মন্ডল (৩৪)।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে আটক দইজন বিরামপুর পৌরসভার ২নং ওয়ার্ডের ফিসারি অফিস সংলগ্ন চকপাড়া কল‍্যাণপুর গ্রামে ঢুকে আদিবাসী পাড়া ও তৎসংলগ্ন এলাকায় স্থানীয় ভোটারদের মধ্যে গোপনে ভোটার প্রতি নগদ ৫০ টাকা করে বিতরণ করছিলেন। এ সময় স্থানীয়রা টাকাসহ তাদের হাতেনাতে আটক করে প্রশাসনকে জানান। খবর পেয়ে নির্বাচনে দায়িত্ব পালনকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব লিয়াকত আলী শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুজনকে আটক করে বিরামপুর থানায় সোপর্দ করেন। আটক দুজন জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোটারদের নগদ টাকা বিতরণের বিষয়টি স্বীকার করেছেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোটারদের মধ্যে যাতায়াতের টাকা বিতরণের সময় জামায়াতে ইসলামীর দুজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রস্তুতি চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৩ আসনের ভোট স্থগিতের দাবি জামায়াতের
৩ আসনের ভোট স্থগিতের দাবি জামায়াতের
১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫৫:৩৬

সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোট
সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোট
১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৪৭:৪৯

শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ
শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ
১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩৫:৪৪

দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ: ইসি সচিব
দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ: ইসি সচিব
১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩৪:২২

শেষ সময়ে দীর্ঘ লাইনেও উচ্ছ্বাস তরুণদের
শেষ সময়ে দীর্ঘ লাইনেও উচ্ছ্বাস তরুণদের
১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩১:০৬




ভোট দিয়ে যা বললেন নির্মাতা আশফাক নিপুন
ভোট দিয়ে যা বললেন নির্মাতা আশফাক নিপুন
১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:১৪:০৮



Follow Us