• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ দুপুর ১২:৪০:৩০ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

বেলা যতই গড়াবে বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছাব: রুমিন ফারহানা

১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:১৩:৪৯

বেলা যতই গড়াবে বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছাব: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি আসনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে।

Ad

১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে জেলার ৮৭৪টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। বিভিন্ন আসনের কেন্দ্রগুলোতে গিয়ে দেখা গেছে নারী এবং পুরুষ ভোটারদের সরব উপস্থিতি। প্রার্থীরা তাদের ভোট দিচ্ছেন লাইনে দাঁড়িয়ে।

Ad
Ad

সরাইলের একটি ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন রুমিন ফারহানা । বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিটে তিনি কেন্দ্রে গিয়ে ভোট দেন।

ভোট দিয়ে রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন, আশা করছি, ভোটের পরিবেশ শেষ পর্যন্ত সুন্দর থাকবে। গত দুইদিন জুলাই আন্দোলনে হামলাকারীরাই ভোটারদের ভয় দেখানোসহ ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করেছে। যাতে উৎসবমুখর পরিবেশ না থাকে তারা সে চেষ্টা করেছে। আশা করছি, যতই বেলা গড়াবে আমরা বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছাব।

গণমাধ্যম কর্মীদের রুমিন ফারহানা আরও বলেন, এখন পর্যন্ত কোনও কেন্দ্র থেকে প্রক্রিয়াগত জটিলতার কথা আমার কাছে আসেনি। আমরা যেকোনো ধরনের শঙ্কা ও সহিংসতা মুক্ত থাকতে চাই। ভোটে ভয়ের কিছু নেই, ভোট হবে উৎসবের। মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে- যার যাকে ইচ্ছা তাকেই ভোট দিবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৩৬ বছর বয়সে প্রথম ভোট দিয়ে যা বললেন তামিম ইকবাল
৩৬ বছর বয়সে প্রথম ভোট দিয়ে যা বললেন তামিম ইকবাল
১২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:২৯:১৭



নির্বাচনে কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার
নির্বাচনে কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫০:৪১


মেহেরপুরে জামায়াত-বিএনপির পৃথক সংঘর্ষে আহত ১৬
মেহেরপুরে জামায়াত-বিএনপির পৃথক সংঘর্ষে আহত ১৬
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৩৬:৪১





Follow Us