নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী-১ আসনে দুর্বৃত্তের হামলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাখার প্রার্থী জহিরুল ইসলামসহ ৪ জন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

১১ ফেব্রুয়ারি বুধবার রাত ১০টার দিকে সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের মুহুরীগঞ্জ আব্দুল মতিন পাটোয়ারী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।


প্রিজাইডিং অফিসার নিখিল চন্দ্র সিংহ জানান, রাত ১০টার দিকে হাত পাখার প্রার্থী জহিরুল ইসলাম কয়েকজন সংবাদকর্মী নিয়ে কেন্দ্র পরিদর্শনে যান। সেখানে তিনি দায়িত্বরত প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলছিলেন। এ সময় বাইরে থেকে কয়েকজন লোক এসে হট্টগোল শুরু করে। পরে তাদের বের করে দেয়া হয়, তারা বাহিরে গেলে আওয়াজ শুনতে পান।
হাত পাখার প্রার্থী জহিরুল ইসলাম জানান, তিনি তার নিজ গ্রাম মুহুরিগঞ্জ ভোট কেন্দ্র পরিদর্শনে যান। সে সময় কয়েকজন সমর্থক ও সংবাদকর্মীরা ছিলেন। হঠাৎ বাইরে থেকে লোকজন এসে তার সঙ্গে দুর্ব্যবহার করেন। একপর্যায়ে তাকে লাঞ্ছিত করা হয়। এক পর্যায়ে তার সঙ্গে থাকা সংবাদকর্মীসহ ১৪/১৫ জন সমর্থককে মারধর করে।
বিষয়টি সহকারী রিটার্নং অফিসার ও সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তারকে অবহিত করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available