• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সকাল ০৯:৪৪:২৭ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

ভোট দিলেন মির্জা ফখরুল

১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:১৪:২৩

ভোট দিলেন মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ ১২ ফেব্রুয়ার বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হলে নিজ জেলা ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।

Ad

এদিকে সারা দেশেই ১৭ বছর পর উৎসবের আমেজে ভোট দিতে আসছেন ভোটাররা। সকাল থেকেই তারা কেন্দ্রে আসতে শুরু করেছেন। অনেকেই ফজর পড়ে কেন্দ্রের সামনে লাইনে দাঁড়িয়েছেন।

Ad
Ad

অন্যদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে কেন্দ্রে কেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে সতর্ক অবস্থানে।  

এ নির্বাচনে ৫০টি নিবন্ধিত দল অংশ নিয়েছে। তবে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে বিএনপি ও জামায়াত।

এবার ভোট দিচ্ছেন দেশের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন। নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।

উল্লেখ্য, শেরপুর-৩ আসনের এক প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই আসনের ভোটগ্রহণ স্থগিত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ভোট দিয়েছেন হাসনাত আবদুল্লাহ
ভোট দিয়েছেন হাসনাত আবদুল্লাহ
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:২৪:৫৪

ভোট দিয়ে যা বললেন গোলাম পরওয়ার
ভোট দিয়ে যা বললেন গোলাম পরওয়ার
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:২৩:১৯

ভোট দিলেন নাহিদ ইসলাম
ভোট দিলেন নাহিদ ইসলাম
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:১৬:৩২

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে ভোটার নেই বললেই চলে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে ভোটার নেই বললেই চলে
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:০৭:২৭

ভোট দিলেন ডা. শফিকুর রহমান
ভোট দিলেন ডা. শফিকুর রহমান
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫১:২৪


ভাড়া বাসা থেকে মহিলা দল নেত্রীর মরদেহ উদ্ধার
ভাড়া বাসা থেকে মহিলা দল নেত্রীর মরদেহ উদ্ধার
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৪৮:০৬


ঝিনাইদহে প্রিসাইডিং অফিসারকে অপসারণ
ঝিনাইদহে প্রিসাইডিং অফিসারকে অপসারণ
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৩৮:৩৫


Follow Us