• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:০৯:২৪ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

বরিশালে ফুয়াদের নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ

১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪২:০০

বরিশালে ফুয়াদের নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় আমার বাংলাদেশ (এবি) পার্টির নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও নেতা-কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে।

১১ ফেব্রুয়ারি বুধবার বেলা ১১টার দিকে উপজেলার মাধবপাশা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় এবি পার্টির সাধারণ সম্পাদক ও ১১ দলীয় জোটের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বরিশাল বিমানবন্দর থানায় লিখিত অভিযোগ করেছেন।

বরিশাল জেলা এবি পার্টির সদস্যসচিব জি এম রাব্বী জানান, বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে ঈগল প্রতীকে নির্বাচন করছেন ব্যারিস্টার ফুয়াদ। মাধবপাশা ইউনিয়নে তাঁর একটি নির্বাচনী কার্যালয় রয়েছে। বুধবার সকালে দলীয় নেতা-কর্মীরা সেখানে আলোচনা করছিলেন। এ সময় ১০-১২টি মোটরসাইকেলে করে বিএনপি ও ছাত্রদলের ২০-২৫ জন নেতা-কর্মী এসে কার্যালয়ে প্রবেশ করে এবি পার্টির নেতা-কর্মীদের মারধর করেন। পরে তাঁদের বের করে দিয়ে কার্যালয় ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান। তিনি বলেন, বিএনপি বা ছাত্রদলের কেউ কোনো প্রার্থীর কার্যালয়ে হামলা বা ভাঙচুর করেনি। পরাজয়ের আশঙ্কায় ঈগল প্রতীকের প্রার্থী নির্বাচনকে বিতর্কিত করতে মিথ্যা অভিযোগ করছেন।

বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, এবি পার্টির প্রার্থী আসাদুজ্জামান ফুয়াদ তাঁর নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও কর্মীদের মারধরের বিষয়ে অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯


বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:০২

ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৫৩

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১