• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৬:২৯ (10-Feb-2026)
  • - ৩৩° সে:

সৈয়দপুরে জাপা প্রার্থীর বিরুদ্ধে ভোট কেনার অভিযোগে সংবাদ সম্মেলন

১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৩৮:১৮

সৈয়দপুরে জাপা প্রার্থীর বিরুদ্ধে ভোট কেনার অভিযোগে সংবাদ সম্মেলন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী-৪ আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সিদ্দিকুল আলমের বিরুদ্ধে ভোট কেনার জন্য টাকা বিতরণের অভিযোগ ওঠেছে। অভিযোগের প্রেক্ষিতে সাধারণ জনগণের প্রতিরোধকে ভিন্নভাবে উপস্থাপন করা এবং প্রশাসনের নির্লিপ্ততার বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

Ad

১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সৈয়দপুর প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর শহর শাখার আমীর শরফুদ্দিন খান।

Ad
Ad

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৯ ফেব্রুয়ারি সোমবার রাত ১০টায় সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়া শহীদ বদিউজ্জামান সড়কে জাপা প্রার্থীর নির্বাচনী অফিসে আওয়ামী লীগের নেতাদের নিয়ে ভোট কেনার জন্য টাকা বিতরণ করা হয়। অভিযোগ অনুযায়ী, স্থানীয় কিছু যুবক প্রতিবাদ করলে অফিসের ভিতরে থাকা নেতারা মোটরসাইকেলযোগে পালিয়ে যান এবং অফিসের গেট বন্ধ করে দেন।

পরে লোকজন প্রশাসনকে বিষয়টি জানালে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহদী ইমাম ঘটনাস্থলে উপস্থিত হন। কিন্তু গেট খোলার কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় স্থানীয়রা বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি শান্ত করতে পরে সেনাবাহিনীর একটি দল আসে।

মেহদী ইমাম সাংবাদিকদের জানিয়েছেন, অভিযোগের প্রেক্ষিতে জাপা প্রার্থীর অফিসে তল্লাশী চালানো হয়েছে, তবে কোনো ব্যক্তি বা টাকা পাওয়া যায়নি। নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের কারণে প্রার্থীর বিরুদ্ধে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া কিশোরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সদস্য সোহওয়ার্দী গ্রেনেড বাবু ৩৫ হাজার টাকা পুলিশের হাতে তুলে দিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভোট দিতে শহর ছেড়ে গ্রামে ফিরছেন ভোটাররা
ভোট দিতে শহর ছেড়ে গ্রামে ফিরছেন ভোটাররা
১০ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০০:৩২

দেশে আবারও ভূমিকম্প অনুভূত
দেশে আবারও ভূমিকম্প অনুভূত
১০ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:৪৪

প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ
প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ
১০ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫০:০৪


নীলফামারীতে নির্বাচন ও গণভোট উপলক্ষে যৌথ মহড়া
নীলফামারীতে নির্বাচন ও গণভোট উপলক্ষে যৌথ মহড়া
১০ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:২২

বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি
বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি
১০ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:২৮


হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৮:০০


বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ককটেল উদ্ধার
বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ককটেল উদ্ধার
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৫:২২


Follow Us