• ঢাকা
  • |
  • বুধবার ২রা বৈশাখ ১৪৩৩ দুপুর ০২:৫২:৪৫ (15-Apr-2026)
  • - ৩৩° সে:

মিছিলে মৃত্যু হওয়া জিয়ার পরিবারকে সান্ত্বনা দিলেন সালাউদ্দিন টুকু

১০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৩২:০৬

মিছিলে মৃত্যু হওয়া জিয়ার পরিবারকে সান্ত্বনা দিলেন সালাউদ্দিন টুকু

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: টাঙ্গাইল-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে মারা যাওয়া জিয়াউর রহমান (৪৫)-এর বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

৯ ফেব্রুয়ারি সোমবার মধ্যরাতে সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের ছোনাট গ্রামে জিয়ার বাড়িতে গেলে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় তিনি মৃত জিয়ার পরিবারের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি জিয়ার ছোট ছেলের চাকরির ব্যবস্থা করার প্রতিশ্রুতিও দেন।

Ad
Ad

এ সময় টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Ad

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থীর শেষ নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু হয়। সোমবার দুপুরে শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এ ঘটনা ঘটে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







চারদিন পর ফের বসলো সংসদ অধিবেশন
চারদিন পর ফের বসলো সংসদ অধিবেশন
১৫ এপ্রিল ২০২৬ দুপুর ১২:০০:৫৬

ট্রাকচাপায় দুই ভাই নিহত, আহত ১
ট্রাকচাপায় দুই ভাই নিহত, আহত ১
১৫ এপ্রিল ২০২৬ সকাল ১১:৫৮:৩২

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
১৫ এপ্রিল ২০২৬ সকাল ১১:৪৬:১২



Follow Us