• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ রাত ০৮:২৯:৪৬ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ২৭ নেতাকর্মীর জামায়াতে যোগদান

৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪১:২২

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ২৭ নেতাকর্মীর জামায়াতে যোগদান

মো. হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় বিএনপির ২৭ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেছেন।

Ad

৯ ফেব্রুয়ারি সোমবার বিকেলে সদর উপজেলার রানিহাটি ইউনিয়নে আয়োজিত এ নির্বাচনী জনসভায় চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. নূরুল ইসলাম বুলবুলের উপস্থিতিতে তারা জামায়াতে যোগ দেন।

Ad
Ad

যোগদানকারী নেতাকর্মীদের মধ্যে রয়েছেন- ইয়ার মোহাম্মদ, আমিরুল ইসলাম, আরিফ হোসেন, জোহর আলী, সোহেল, রনি, আব্দুস সালাম, ফারুক হোসেন, টুটুল আলী, সুজন, ইউসুফ আলী, রুবেল হোসেন, টুটুল, মো. কালু সরকার, মো. টুলু সরকার, মো. হাসান সরকার, আব্দুস সামাদ, আব্দুল কাদির, আব্দুল মমিন, রফিক সরকার, ইসমাইল হোসেন, মো. একরামুল হক ও মো. লুটু মণ্ডলসহ মোট ২৭ জন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘যারা আজ জামায়াতে যোগদান করেছেন, তারা আজ থেকে আমাদেরই অংশ। আপনারা যেমন আমাদের হলেন, আমরাও আপনাদের পাশে থাকব। আপনাদের যেকোনো প্রয়োজনে আমাদের জানাবেন, ইনশাআল্লাহ আমরা সহযোগিতা করব।’

এ সময় জামায়াতের স্থানীয় নেতাকর্মী ও বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০৫:৩৪

বকশীগঞ্জে বিএনপির আয়োজনে গণমিছিল
বকশীগঞ্জে বিএনপির আয়োজনে গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:০৫







Follow Us