মতলব (চাঁদপুর) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চাঁদপুরের মতলব উত্তরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ আলোচিত ‘বেজি সুজন’ (২৭) কে গ্রেফতার করেছে পুলিশ।

৭ ফেব্রুয়ারি শনিবার মতলব উত্তর থানাধীন পশ্চিম ফতেহপুর ইউনিয়নের কাজীকান্দি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার সুজন ছেঙ্গারচর পৌরসভার আদুরভিটি এলাকার মৃত আমর আলী মিস্ত্রির ছেলে।


পুলিশ জানায়, অভিযান চলাকালে একটি বসতবাড়ির দোচালা কাঠের ঘরের ভেতরে চৌকির নিচে পলিথিনে মোড়ানো অবস্থায় রাখা বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতার সুজন নিজ হাতে অস্ত্রগুলো বের করে দেয় বলে পুলিশ জানিয়েছে।
এ সময় তার সহযোগী লিমন (৩০) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। লিমন কাজীকান্দি এলাকার আবুল হোসেন খানের ছেলে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে অবৈধ অস্ত্র উদ্ধারে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available