• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৩ই কার্তিক ১৪৩৩ রাত ১২:৪৮:৩১ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে সায়েন্স অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৫:১৮

কালিয়াকৈরে সায়েন্স অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে সায়েন্স অলিম্পিয়াড ২০২৬ (সিজন–১) উপলক্ষে তরুণ বিজ্ঞানীদের সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়াকৈর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এস. এম. খালিদ হোসেন। তিনি তার সভাপতির বক্তব্যে বলেন, “বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর। শিক্ষার্থীদের মধ্যে গবেষণামুখী চিন্তা ও উদ্ভাবনী মানসিকতা গড়ে তুলতে এ ধরনের অলিম্পিয়াড অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে।”

অনুষ্ঠানের প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সরকারি সাদাত কলেজের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান প্রফেসর শাহজাহান আলী। তিনি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মেধার প্রশংসা করে বলেন, “আজকের এই তরুণ বিজ্ঞানীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর হবে।”

আরও পড়ুন

সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সরোয়ার হোসেন আকুল, যিনি সায়েন্স অলিম্পিয়াড প্রোগ্রামের আহ্বায়ক এবং পূর্ববচন্দ্র স্পোর্টিং ক্লাব (পিএসসি)-এর প্রধান পৃষ্ঠপোষক। তিনি বলেন, “বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও চর্চা তরুণ সমাজকে ইতিবাচক পথে পরিচালিত করে। ভবিষ্যতেও এই আয়োজন অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসাদুজ্জামান। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

অনুষ্ঠান শেষে অলিম্পিয়াডে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার, সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পুরো আয়োজনটি শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানচর্চার আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩






ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৫৬