• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই কার্তিক ১৪৩৩ সকাল ০৭:৪১:৪৮ (23-Oct-2026)
  • - ৩৩° সে:

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে মাদক কারবারি আটক ১

৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২২:০৯

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে মাদক কারবারি আটক ১

ভোলা প্রতিনিধি : ভোলায় ইয়াবা ও গাঁজাসহ রমজান আলী রনি নামের এক মাদক কারবারিকে আটক করেছে কোষ্টগার্ড দক্ষিণ জোন ভোলা।

আটককৃত রমজান আলী রনি (৩৮) ভোলা সদর দরিরাম সংস্কার এলাকার শেখ ফরিদের পুত্র।

গোপন সংবাদের ভিত্তিতে, ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মধ্যরাত ১২টায় কোস্ট গার্ড কর্তৃক ভোলা সদরের দরিরাম সংস্কার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি করে প্রায় ১ লক্ষ ৩৪ হাজার টাকা মূল্যের ১০৮ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ রমজান আলী রনি কে আটক করে।

আরও পড়ুন

পূজার ছুটিতে পর্যটকের পদচারণায় মুখর সোনারগাঁয়ের পর্যটনকেন্দ্র

জব্দকৃত আলামত এবং আটককৃত রমজান আলী রনি কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে কোষ্টগার্ডের লে. বিএন মো. আবুল কাশেম বলেন, ‎মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ভারতে পালিয়ে যাওয়ার সময় আ.লীগ নেতা আটক
ভারতে পালিয়ে যাওয়ার সময় আ.লীগ নেতা আটক
২২ অক্টোবর ২০২৬ রাত ০৮:২৩:০৬

ইন্তেকাল করেছেন গিটারিস্ট রাসেল খান
ইন্তেকাল করেছেন গিটারিস্ট রাসেল খান
২২ অক্টোবর ২০২৬ রাত ০৮:০৬:৩৮