• ঢাকা
  • |
  • রবিবার ১৯শে আশ্বিন ১৪৩৩ বিকাল ০৪:২০:৩২ (04-Oct-2026)
  • - ৩৩° সে:

আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪২:৫১

আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ লাইন স্থানান্তর ও রক্ষাণাবেক্ষণ কাজের জন্য নরসিংদীর শিবপুর ও আশেপাশের কয়েকটি এলাকায় ৪ ফেব্রুয়ারি বুধবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

৩ ফেব্রুয়ারি মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক ও জনপথ বিভাগের রাস্তা সম্প্রসারণ কাজে ঠিকাদার কর্তৃক বিদ্যুৎ লাইন স্থানান্তরের জন্য বুধবার চৌয়ালা ৩৩ কেভি সুইচিং স্টেশন থেকে শিবপুর ও মরজাল ইনকামিং ৩৩ কেভি ফিডার, ইটাখোলা সুইচিং স্টেশন থেকে মরজাল আউটগোয়িং ও নারায়ণপুর ৩৩ কেভি ফিডার শাটডাউনে থাকবে। শাটডাউন কার্যকর থাকবে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এ ছাড়া শিলমান্দী উপকেন্দ্রের শিবপুর, দাসপাড়া ও শিলমান্দী ১১ কেভি ফিডার এবং বিসিক উপকেন্দ্রের বৈশাখী, পুটিয়া ও সৈয়দনগর ১১ কেভি ফিডারেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩
সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩
৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৫৮:১০




মাউশির সতর্কতা জারি, না মানলে ব্যবস্থা
মাউশির সতর্কতা জারি, না মানলে ব্যবস্থা
৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৪৫:৫০