রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: আগামী জাতীয় নির্বাচন ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও রামপাল উপজেলা নেতৃবৃন্দ।

৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ২টায় রামপালের মডেল মসজিদে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


সভায় বক্তারা বলেন, জুলাই গণআন্দোলন কোনো একক দলের আন্দোলন ছিল না; এটি ছিল জনগণের আন্দোলন। জনগণ আর কোনো নব্য জালিমের হাতে দেশ তুলে দেবে না। আগামী ১২ ফেব্রুয়ারি হবে জনতার বিজয়, এ বিজয় ১৮ কোটি মানুষের বিজয়। দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে।
এ সময় তারা আরও জানান, আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়লাভ করলে জাতীয় সরকার গঠন করা হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় প্রতিনিধি এবং বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের পরিচালক আমিনুল ইসলাম প্রধান।
জেলা মিডিয়া সম্পাদক ও বাগেরহাট-৩ আসনের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বক্তব্য দেন রামপাল উপজেলা পরিচালক সোহাম্মাদ আলীসহ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন উত্থাপন করলে নেতৃবৃন্দ সেগুলোর উত্তর দেন এবং ভবিষ্যতে গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available