• ঢাকা
  • |
  • বুধবার ২২শে মাঘ ১৪৩২ সকাল ১০:৫৪:৩৪ (04-Feb-2026)
  • - ৩৩° সে:

হাতিয়ায় এনসিপির সাত নেতাকর্মীর বিএনপিতে যোগদান

৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৩১:১২

হাতিয়ায় এনসিপির সাত নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার তমরদ্দি ইউনিয়নে এনসিপির সাত নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। একইসথে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করার কথা জানান যোগদানকৃত এনসিপি নেতাকর্মীরা। এ সময় তাদের মালা দিয়ে বরণ করে নেন নোয়াখালী-৬ হাতিয়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহবুবের রহমান শামীম।

Ad

৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে তমরদ্দি ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী এক উঠান বৈঠকে এ যোগদান অনুষ্ঠিত হয়।

Ad
Ad

বিএনপিতে যোগদান করেছেন তমরদ্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ড এনসিপির সদস্য সচিব হেলাল, যুগ্ম আহবায়ক মতিন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী, যুগ্ম আহবায়ক রাব্বি, সদস্য রাসেল উদ্দিন, সাদ্দাম হোসেন ও ফারুফ উদ্দিন।

জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মঙ্গলবার বিকেলে তমরদ্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ডে উঠান বৈঠক করে বিএনপি মনোনিত প্রার্থী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। এসময় আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সরকার গঠন করতে উপস্থিত লোকজনকে আহবান জানান তিনি। একইসাথে হাতিয়ার নদী ভাঙন রোধ, ভূমিহীনদের পুনর্বাসন, হাতিয়ার যাতায়ত ব্যবস্থায় উন্নয়ন ও পর্যটন কেন্দ্র হিসেবে হাতিয়াকে গড়ে তোলার কথা জানান।

উঠান বৈঠকে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ঢাকার মার্কেট বন্ধ যেসব এলাকায়
আজ ঢাকার মার্কেট বন্ধ যেসব এলাকায়
৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৯:৪১

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৬:২৬

আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪২:৫১


হজযাত্রীদের ভিসার আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি
হজযাত্রীদের ভিসার আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি
৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৩৯:৩৫

ট্রেলারেই ঝড় তুলল মাইকেল জ্যাকসনের বায়োপিক
ট্রেলারেই ঝড় তুলল মাইকেল জ্যাকসনের বায়োপিক
৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৩৬:০৩



চাঁদে যাচ্ছে নাসার ‘আর্টেমিস-টু’
চাঁদে যাচ্ছে নাসার ‘আর্টেমিস-টু’
৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:২৪:৫৮


Follow Us