• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৫৫:৪১ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

স্বচ্ছ নির্বাচন নিশ্চিতে প্রশাসনের ভূমিকা চান নুরুল ইসলাম

২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:০৮:৩৬

স্বচ্ছ নির্বাচন নিশ্চিতে প্রশাসনের ভূমিকা চান নুরুল ইসলাম

মো. হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির এক প্রার্থী ও প্রিজাইডিং কর্মকর্তার মধ্যে বৈঠকের ঘটনা উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণের আমির এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুল ইসলাম বুলবুল।

Ad

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এ ধরনের ঘটনা জেলার অন্যান্য আসনেও ঘটবে না এটা উড়িয়ে দেওয়া যায় না।

Ad
Ad

২ ফেব্রুয়ারি সোমবার দুপুরে আগামী ৫ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের চাঁপাইনবাবগঞ্জ আগমন উপলক্ষে জেলা পুলিশ সুপারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, বিষয়টি ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তা ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে। প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করার মতো কিংবা ফলাফলকে প্রভাবিত করার কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র যেন না হয় সে বিষয়ে জোরালোভাবে নজরদারি করা প্রয়োজন।

নুরুল ইসলাম বুলবুল আরও বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শিক রাজনৈতিক দল। আমরা এ দেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। সারাদেশে জামায়াতে ইসলামীর প্রতি মানুষের আকাঙ্ক্ষা ও আস্থার জায়গা তৈরি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে মানুষ জামায়াতে ইসলামীতে যোগ দিচ্ছেন, যা জনগণের প্রত্যাশারই প্রতিফলন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেল পামপে
কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেল পামপে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১৪:১২


কারচুপির ষড়যন্ত্র দেশের জনগণ রুখে দিবে: দুলু
কারচুপির ষড়যন্ত্র দেশের জনগণ রুখে দিবে: দুলু
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:২৭




কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৯:১০


Follow Us