• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:০৯:৪৬ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

বাসাইলে স্ত্রীর আপত্তিকর ভিডিও ভাইরাল, স্বামী গ্রেফতার

২৫ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:৪৬:৪১

বাসাইলে স্ত্রীর আপত্তিকর ভিডিও ভাইরাল, স্বামী গ্রেফতার

বাসাইল(টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে স্ত্রীর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে আসামি স্বামী আকাশ (২৫) কে গ্রেফতার করেছে র‌্যাব।

২৫ জানুয়ারি রোববার সকালে সিপিসি-৩, র‌্যাব-১৪ এ তথ্য নিশ্চিত করেন। আসামি আকাশ বাসাইল উপজেলার বাঘিল গ্রামে আ. জলিল ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র‌্যাবের আভিযানিক দল ২৪ জানুয়ারি শনিবার বিকেলে জেলার মির্জাপুর থানার নিউটেক্স নিট ফ্যাশন এলটিডি এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত পর্নোগ্রাফি মামলার আসামি আকাশকে গ্রেফতার করে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানান, আসামি আকাশ কৌশলে স্ত্রীর আপত্তিকর স্থির চিত্র ও ভিডিও মোবাইলে ধারণ করে রাখে। বিবাহের পরে যৌতুকের জন্য মারপিট করলে স্ত্রী যৌতুক মামলা দায়ের করেন। যার প্রেক্ষিতে আসামি তার মোবাইলে ভিকটিমের ধারণ করা আপত্তিকর স্থির চিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনায় স্ত্রী বাদী হয়ে ৪ জানুয়ারি টাঙ্গাইল জেলার কালিহাতি থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলা দায়ের পর র‌্যাব -১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প তদন্তসহ পলাতক আসামিকে গ্রেফতারে তৎপর হয়।

বাসাইল থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির বলেন, র‌্যাবের সহযোগীতায় আসামিকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯


বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:০২

ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৫৩

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১